বরিশাল মহানগরে চার থানা থেকে বেড়ে হচ্ছে আটটি-প্রতিষ্ঠাবাষির্কীতে বিএমপি কমিশনার

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশাল মেটোপলিটন পুলিশ কমিশনার মো. আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, ভবিষ্যতে বরিশাল মহানগরে আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। পরিকল্পনাটি

2026-10-26T21:47:23+06:00
2026-10-26T21:47:23+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
বরিশাল মহানগরে চার থানা থেকে বেড়ে হচ্ছে আটটি-প্রতিষ্ঠাবাষির্কীতে বিএমপি কমিশনার
বরিশাল ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৪৭ পিএম  
বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
বরিশাল মেটোপলিটন পুলিশ কমিশনার মো. আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, ভবিষ্যতে বরিশাল মহানগরে আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে নগরে থানার সংখ্যা চার থেকে বেড়ে আটটি হবে। এতে নগরবাসীর কাছে পুলিশি সেবা আরও সহজে পৌঁছে দেওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম জোরদার করা সম্ভব হবে বলে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত উপলক্ষে তিনি এসব কথা বলেন। সামবার (২৬ অক্টোবর) মেট্রোপলিটন পুলিশ কার্যালয় চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরের বান্দ রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

জানা যায়, ২০০৬ সালের ২৬ অক্টোবর যাত্রা শুরু করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বর্তমানে চারটি থানার মাধ্যমে নগরবাসীকে সেবা দিচ্ছে সংস্থাটি। তবে জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ ও যানবাহনের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও যানজট ব্যবস্থাপনায় চ্যালেঞ্জও বাড়ছে। এ পরিস্থিতিতে পুলিশের জনবল ও সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সেবার পরিধি সম্প্রসারণের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, পরিবর্তিত নগর বাস্তবতায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। এজন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন।  বিএমপিতে বর্তমানে প্রায় এক হাজার ৮শ সদস্য কর্মরত রয়েছে। প্রতিষ্ঠার দুই দশকে নগরীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে আসছে সংস্থাটি। নগরীর ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে পুলিশি সেবাকে আরও জনবান্ধব ও কার্যকর করাই এখন বড় প্রত্যাশা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার, আরআরএফ এর কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজিমোঃ আব্দুস সালাম রিমন, এপিবিএন-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ শাহাব উদ্দীন, এরঅঅরবি-৮ এর অধিনায়ক মোহাম্মদ জাকিউল করিম (জি), বিএন, জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার, জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, নৌ পুলিশ সুপার এস এম নাজমুল হক, পিবিআই এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম, মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার আব্দুল হান্নান ও সুশান্ত সরকার,পিপিএম,  ডিজিএফআই প্রতিনিধি মনিরুল ইসলাম, এএসআই প্রতিনিধি মেজর রিয়াজ ও বরিশাল প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খসরু উপস্থিত ছিলেন।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত