ইউল্যাবকে হারিয়ে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’-এ সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শুভসূচনা

যাযাদি অনলাইন

খেলা

‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর ফুটবলে গ্রুপ ‘বি’-এর প্রথম ম্যাচে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে

2026-10-26T21:24:27+06:00
2026-10-26T21:24:27+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
খেলা
ইউল্যাবকে হারিয়ে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’-এ সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শুভসূচনা
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:২৪ পিএম  
ছবি : মীর ফরিদ
‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর ফুটবলে গ্রুপ ‘বি’-এর প্রথম ম্যাচে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি (এসইউ)। ম্যাচের সপ্তম মিনিটে রাশেদের করা গোলই দুই দলের ব্যবধান গড়ে দেয়। এই জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শুরু করল সোনারগাঁও বিশ্ববিদ্যালয়।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে নামে।

ম্যাচের ষষ্ঠ মিনিটে নিজেদের বক্সের বাইরে ফাউল করায় ফ্রি-কিক পায় সোনারগাঁও বিশ্ববিদ্যালয়। তবে ইউল্যাবের গোলরক্ষক দুর্দান্ত দক্ষতায় সেই শট ঠেকিয়ে দেন। পরে কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে হেডে গোল করেন রাশেদ। সপ্তম মিনিটে তাঁর গোলে এগিয়ে যায় এসইউ।

প্রথমার্ধের বাকি সময়ে গোলের ব্যবধান বাড়াতে পারেনি সোনারগাঁও বিশ্ববিদ্যালয়। অন্যদিকে বিরতির আগে সমতায় ফেরার সুযোগও কাজে লাগাতে পারেনি ইউল্যাব। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় এসইউ।

দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে আক্রমণ চালায় ইউল্যাব। তবে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের রক্ষণ ভেদ করে জালের দেখা পায়নি দলটি। এসইউও ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগ তৈরি করলেও আর গোল করতে পারেনি।

শেষ পর্যন্ত রাশেদের একমাত্র গোলেই জয় নিশ্চিত করে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়। ক্রিকেটের পর ফুটবলেও এই জয়ে টুর্নামেন্টে ইতিবাচক সূচনা করল বিশ্ববিদ্যালয়টি।
  বিষয়:   এবিজি ইউনিভার্সিটি কাপ  সোনারগাঁও বিশ্ববিদ্যালয়  ইউল্যাব  বিশ্ববিদ্যালয় ফুটবল 


খেলা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত