পবিপ্রবিতে র‍্যাগিং-নির্যাতন: ১১ শিক্ষার্থীর অর্থদণ্ড, অনাদায়ে বহিষ্কার

পবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‍্যাগিং, শারীরিক ও মানসিক নির্যাতন এবং সাইবার বুলিংয়ের অভিযোগে ১১ শিক্ষার্থীকে অর্থদণ্ড দিয়েছে বিশ্ববিদ্যালয়

2026-10-26T20:58:34+06:00
2026-10-26T20:58:34+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
শিক্ষা
পবিপ্রবিতে র‍্যাগিং-নির্যাতন: ১১ শিক্ষার্থীর অর্থদণ্ড, অনাদায়ে বহিষ্কার
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:৫৮ পিএম  
ছবি: যাযাদি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‍্যাগিং, শারীরিক ও মানসিক নির্যাতন এবং সাইবার বুলিংয়ের অভিযোগে ১১ শিক্ষার্থীকে অর্থদণ্ড দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্ধারিত অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁদের এক থেকে চার সেমিস্টার পর্যন্ত বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৪২তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এসব শাস্তি দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, প্যারিস রোড, এম. কেরামত আলী হল ও হলের বাইরে বারবার র‍্যাগিংয়ের ঘটনায় কৃষি অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মইন উদ্দিনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে চার সেমিস্টার এবং একই শিক্ষাবর্ষের এএইচএম সামিউল হাসানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই সেমিস্টারের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই ঘটনায় ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মুনতাসির মাহমুদকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই সেমিস্টার বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া একই শিক্ষাবর্ষের মো. আহসান হাবীব লিংকন এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের তানফিজ নুর রাতুল ও মো. আহনাফ শাহরিয়ারকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে এক সেমিস্টারের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

অন্য একটি অফিস আদেশে র‍্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব ও নির্যাতনে সংশ্লিষ্টতার অভিযোগে ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিব্বিল মিয়া ও নাঈম হোসেন রুম্মান এবং ইএসডিএম অনুষদের শিক্ষার্থী ফাইয়াজ মাহমুদ শহীদকে ১৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তিন সেমিস্টারের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই ঘটনায় ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী মিতুল পালকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া সাইবার বুলিং, হুমকি ও হয়রানির অভিযোগে এলএলএ অনুষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মহিউদ্দিন আলমকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই সেমিস্টারের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত প্রমাণিত হলে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হতে পারে। নির্ধারিত সময়ে জরিমানার অর্থ পরিশোধ না করলে তাদের একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।
  বিষয়:   পবিপ্রবি  র‍্যাগিং  শিক্ষার্থী বহিষ্কার  সাইবার বুলিং 


শিক্ষা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত