মন্ত্রীর নির্দেশ ও প্রশাসনের সতর্কতা উপেক্ষা, মজুচৌধুরীর হাটে অবাধে চলছে বালুর ফিল্ড

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

সারাদেশ

পানিসম্পদ মন্ত্রীর স্পষ্ট নির্দেশ এবং প্রশাসনের একাধিক অভিযান ও জরিমানা—কোনো কিছুতেই থামানো যাচ্ছে না লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটের বালুর ফিল্ডের কার্যক্রম।

2026-10-26T18:37:12+06:00
2026-10-26T18:37:12+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মন্ত্রীর নির্দেশ ও প্রশাসনের সতর্কতা উপেক্ষা, মজুচৌধুরীর হাটে অবাধে চলছে বালুর ফিল্ড
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:৩৭ পিএম  
পানিসম্পদ মন্ত্রীর স্পষ্ট নির্দেশ এবং প্রশাসনের একাধিক অভিযান ও জরিমানা—কোনো কিছুতেই থামানো যাচ্ছে না লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটের বালুর ফিল্ডের কার্যক্রম। স্থানীয় প্রশাসন ও মন্ত্রীর প্রশাসনিক আদেশ অমান্য করে জোরপূর্বক পরিবেশ ও অবকাঠামোগত ঝুঁকিপূর্ণ এই বালুর ব্যবসা পরিচালনা করে যাওয়ার অভিযোগ উঠেছে জামাল হোসেনের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, মজুচৌধুরীর হাট এলাকায় মেঘনা নদী ও রহমতখালী খালের ওপর নির্মিত স্লুইসগেটের চরম নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে এই বালুর ফিল্ডটি। ঝুঁকির বিষয়টি বিবেচনা করে পানিসম্পদমন্ত্রী শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি ফিল্ডটি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। নির্দেশনার পর স্থানীয় প্রশাসন একাধিকবার সেখানে অভিযান পরিচালনা করে জরিমানা এবং সতর্কবার্তা জারি করলেও জামাল হোসেন তা তোয়াক্কা না করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

এদিকে, এই বালুর ফিল্ডটির মালিকানা ও আধিপত্য ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন বিতর্ক ও উত্তাপ সৃষ্টি হয়েছে। মূলত আওয়ামী লীগ নেতা বাদশা মোল্লা ও ইমতিয়াজের মালিকানাধীন এই ফিল্ডটি ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে দখল ও পরিচালনা করছেন জামাল হোসেন। ফিল্ডটি থেকে অর্জিত অর্থ দিয়ে আওয়ামী লীগের সাবেক নেতাদের সহায়তা এবং স্থানীয় রাজনীতিতে জামায়াতের এজেন্ডা বাস্তবায়নেরও অভিযোগ তুলেছেন স্থানীয় ছাত্রদলের নেতারা।

ছাত্রদল জামাল হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক নির্দেশনা অমান্য করে এভাবে বালুর ফিল্ড চালিয়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও নদীর তীরবর্তী অবকাঠামোর স্থায়িত্ব নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

  বিষয়:   মন্ত্রীর নির্দেশ  মজুচৌধুরীর হাটে  বালুর ফিল্ড 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত