লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নূর হোসেনের বসতঘর পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইথোয়াই প্রু মারমা। এ সময় পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ বান্ডিল ঢেউটিন, নগদ ৫০ হাজার টাকা ও শীতবস্ত্র দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও কাইথোয়াই প্রু মারমা। এ সময় মন্ত্রীর প্রতিনিধি বদরুল আকম শ্যামল ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা, ঢেউটিন ও শীতবস্ত্র তুলে দেন।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের প্রতি সমবেদনা জানানো হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির দুর্দশা লাঘব ও পুনর্বাসনে সহায়তার অংশ হিসেবে মন্ত্রীর পক্ষ থেকে এ সহযোগিতা দেওয়া হয়েছে।