কেরানীগঞ্জে খেলনা কারখানায় আগুন, নিহত ১

কেরানীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের নেকরোজবাগ এলাকায় এসএস প্লাস্টিক খেলনা কারখানায় অগ্নিকাণ্ডে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।আজ সোমবার

2026-10-26T16:40:24+06:00
2026-10-26T16:40:24+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কেরানীগঞ্জে খেলনা কারখানায় আগুন, নিহত ১
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:৪০ পিএম  
ছবি-যাযাদি
ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের নেকরোজবাগ এলাকায় এসএস প্লাস্টিক খেলনা কারখানায় অগ্নিকাণ্ডে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে রেড রোজ পার্টি সেন্টারের পাশে শাহজাহান মজুমদার মালিকানাধীন ৮ তলা ভবনের ৮ম তলায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগে।

খবর পেয়ে প্রথমে কোনাখোলা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পোস্তগোলা ও গুলিস্তান ফায়ার সার্ভিসের আরও ৭টি ইউনিট যুক্ত হয়ে দুপুর ২টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কারখানার শ্রমিক সাকিব (১৮) ভেতরে আটকা পড়ে আগুনে পুড়ে মারা যান। গুরুতর আহত আরও দুইজনকে কে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, কারখানায় ৬০-৭০ জন শ্রমিক কাজ করতেন, যাদের অধিকাংশ অপ্রাপ্তবয়স্ক। ঘটনার সময় ৮ম তলায় ৭ জন শ্রমিক কাজ করছিলেন। ৬ জন বের হতে পারলেও সাকিব বের হতে পারেননি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানায় ব্যবহৃত কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৭-৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 

  বিষয়:   কেরানীগঞ্জ  খেলনা  অগ্নিকাণ্ড 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত