দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামি

2026-10-26T16:26:02+06:00
2026-10-26T16:26:02+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:২৬ পিএম  
ছবি-যাযাদি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি মো. আহসান উল্লাহ (৪০)। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পশ্চিমপাড়া নাজিরেরবাগ ঢাল (মাগুর মাছের ঘারা) এলাকার বাসিন্দা।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন।

তিনি জানান, গত ৮ অক্টোবর রাত ১০টা থেকে ৯ অক্টোবর সকাল ৯টার মধ্যে কোনো এক সময় নিজ বসতবাড়ির শয়নকক্ষে স্ত্রী মোসা. শাহনাজ আক্তার (৩৩)-কে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় স্বামী আহসান উল্লাহ। নিহত শাহনাজ বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার দক্ষিণ জাদুয়া এলাকার আলতাফ হোসেন সরদারের মেয়ে।

এ ঘটনায় ভিকটিমের ভাই মো. আনোয়ার হোসেন (৩৯) বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৫ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা গাউছিয়ার আমবাগ এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যার দায় স্বীকার করেছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
  বিষয়:   কেরানীগঞ্জ  স্ত্রীকে জবাই  দক্ষিণ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত