বিএনপি ক্ষমতায় গেলেই ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করে: নাহিদ ইসলাম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

রাজনীতি

বিএনপি যখনই ক্ষমতায় গেছে, তখনই ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয়

2026-10-26T15:35:31+06:00
2026-10-26T15:35:31+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
রাজনীতি
বিএনপি ক্ষমতায় গেলেই ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করে: নাহিদ ইসলাম
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:৩৫ পিএম  
ছবি: যাযাদি
বিএনপি যখনই ক্ষমতায় গেছে, তখনই ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, বিএনপি কখনোই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা করেনি। দলটি এবারও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে টালবাহানা করছে এবং নিজেদের পছন্দের লোক বসানোর চেষ্টা করছে।

সোমবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সারাদেশে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় ও জাতীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা নিয়ে এনসিপির অঞ্চলভিত্তিক সমন্বয় সভা শুরুর আগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আলোচনা অনেক আগের। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের সময় এ ব্যবস্থার দাবি উঠেছিল এবং আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো সেই দাবি মেনে নিয়েছিল। কিন্তু ১৯৯৬ সালে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা না মেনে একতরফা নির্বাচন করে ক্ষমতায় গিয়েছিল। পরে আন্দোলনের মুখে দলটিকে ক্ষমতা ছাড়তে বাধ্য হতে হয় বলে মন্তব্য করেন তিনি।

২০০৬ সালের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, সে সময়ও বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে নাটক করেছে। বিচার বিভাগকে রাজনীতিকরণ করে নিজেদের পছন্দের বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের মতো বিএনপিও সব সময় ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে। তবে আওয়ামী লীগ সে ক্ষেত্রে সফল হলেও বিএনপি সফল হতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি এবারও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে টালবাহানা করছে এবং নিজেদের লোক বসানোর চেষ্টা করছে। তাদের এ চেষ্টা সফল হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারজিস আলমসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
  বিষয়:   নাহিদ ইসলাম  জাতীয় নাগরিক পার্টি  বিএনপি  তত্ত্বাবধায়ক সরকার 


রাজনীতি- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত