নিখোঁজের চার দিন পর ধানক্ষেত থেকে মনোরঞ্জন মন্ডলের মরদেহ উদ্ধার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নিখোঁজের চার দিন পর মনোরঞ্জন মন্ডল (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।আজ সোমবার (২৬ অক্টোবর)

2026-10-26T13:13:34+06:00
2026-10-26T13:13:34+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নিখোঁজের চার দিন পর ধানক্ষেত থেকে মনোরঞ্জন মন্ডলের মরদেহ উদ্ধার
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১:১৩ পিএম  
মনোরঞ্জন মন্ডল
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নিখোঁজের চার দিন পর মনোরঞ্জন মন্ডল (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। 

আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ শনাক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মনোরঞ্জন মন্ডল কৈখালী ইউনিয়নের ঘোলের চক এলাকার বাসিন্দা। গত চার দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্য ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সকালে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, মনোরঞ্জন মন্ডল গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন। তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যেতে পারে।
  বিষয়:   মনোরঞ্জন  মন্ডল  মরদেহ  সাতক্ষীরা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত