এমবাপ্পের গোলে বার্সাকে হারাল রিয়াল

যাযাদি অনলাইন

খেলা

এমবাপ্পের জোড়া গোলে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় ২-১ ব্যবধানে জিতেছে হোসে মরিনিওর দল। ক্যাম্প ন্যুতে এই হারে লিগে টানা নয়

2026-10-26T11:55:15+06:00
2026-10-26T11:55:15+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
খেলা
এমবাপ্পের গোলে বার্সাকে হারাল রিয়াল
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৫৫ এএম  
সংগৃহীত ছবি
এমবাপ্পের জোড়া গোলে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় ২-১ ব্যবধানে জিতেছে হোসে মরিনিওর দল। ক্যাম্প ন্যুতে এই হারে লিগে টানা নয় ম্যাচ জয়ের পর প্রথমবার পয়েন্ট হারাল বার্সেলোনা।

ম্যাচের ৪১ মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল। ইয়ান দিওমান্দের ক্রস ক্লিয়ার করতে গিয়ে বার্সার ডিফেন্ডার মার্তিনের পায়ে লেগে বল চলে যায় এমবাপ্পের কাছে। সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন ফরাসি তারকা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বার্সা। ৬১ মিনিটে পেদ্রির পাস থেকে গোল করে সমতা ফেরান রাফিনিয়া। তবে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি স্বাগতিকদের। ৮৭ মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গার ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন এমবাপ্পে।

এল ক্লাসিকোয় বার্সেলোনার মাঠে ২০২১ সালের পর প্রথম জয় পেল রিয়াল। প্রতিযোগিতাটিতে সাত ম্যাচে এমবাপ্পের গোল হলো আটটি। একুশ শতকে এল ক্লাসিকোয় প্রথম সাত ম্যাচে এত গোল করতে পারেননি আর কেউ।

  বিষয়:   এমবাপ্পে  গোল  বার্সা  ফুটবল 


খেলা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত