ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬৬২

যাযাদি অনলাইন

নগর-মহানগর

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৪৩টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ইয়াবা,

2026-10-26T10:37:38+06:00
2026-10-26T10:37:38+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
নগর-মহানগর
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬৬২
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৭ এএম  
সংগৃহীত ছবি
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৪৩টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ইয়াবা, গাঁজা, হেরোইন ও আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (২৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

ডিএমপি জানায়, গতকাল (রোববার) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৭৮ জন, ওয়ারী বিভাগে ৯৩ জন, মতিঝিল বিভাগে ৮২ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মিরপুর বিভাগে ১৪০ জন, গুলশান বিভাগে ৭৮ জন, উত্তরা বিভাগে ৫৭ জন এবং গোয়েন্দা বিভাগে ছয়জন রয়েছেন।

অভিযানে ৪ হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন ও আমদানি নিষিদ্ধ ৩০০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ইস্কাফ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি চায়নিজ কুড়াল, দুটি চাকু, একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৩৩ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়েছে।

  বিষয়:   ডিএমপি  অভিযান  গ্রেপ্তার 


নগর-মহানগর- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত