ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা

যাযাদি অনলাইন

আন্তর্জাতিক

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয়ী হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা দা সিলভা। ৫১ শতাংশেরও বেশি ভোট পেয়ে চতুর্থ মেয়াদে প্রেসিডেন্টের মসনদে

2026-10-26T10:29:40+06:00
2026-10-26T10:29:40+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:২৯ এএম  
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয়ী হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা দা সিলভা। ৫১ শতাংশেরও বেশি ভোট পেয়ে চতুর্থ মেয়াদে প্রেসিডেন্টের মসনদে বসতে যাচ্ছেন বামপন্থি এই নেতা। তিনি ঐতিহ্যগতভাবে কট্টর ফিলিস্তিনপন্থি।

আজ সোমবার (২৬ অক্টোবর) ভোরে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, লুলার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ শতাংশের কিছু বেশি ভোট। লুলাকে বিজয়ী করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেছে ব্রাজিলের নির্বাচন কমিশন।

ব্রাজিলের নির্বাচন কমিশনের তথ্যমতে, ৯৯ শতাংশ ব্যালট গণনার মধ্যে লুলা পেয়েছেন ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট। অপরদিকে ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট। যা দুজনের হাড্ডাহাড্ডি লড়াইকে বোঝায়।

  বিষয়:   ব্রাজিল  নির্বাচন  লুলা 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত