প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০:০৩ পিএম
ছবি: সংগৃহীতপররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক (সিএইচওজিএম-২০২৬)-এ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার জন্য পূর্ণ মন্ত্রীর ক্ষমতা দেওয়া হয়েছে। আগামী এক থেকে চার নভেম্বর ক্যারিবীয় দেশ অ্যান্টিগা ও বারবুডায় অনুষ্ঠিতব্য এ শীর্ষ সম্মেলনে তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই দিনে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, কার্যবিধি, ১৯৯৬-এর ধারা ৪(৩) অনুযায়ী হুমায়ুন কবিরকে ক্যাবিনেট মন্ত্রীর সমপর্যায়ের পূর্ণ ক্ষমতা অর্পণ করা হয়েছে।
সিএইচওজিএম-২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া এবং সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের উদ্দেশ্যে তাঁকে এ ক্ষমতা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
এই সিদ্ধান্তের ফলে কমনওয়েলথ সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলনে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন হুমায়ুন কবির। একই সঙ্গে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।