শৃঙ্খলা ও সেবার মান সমুন্নত রাখার আহ্বান-ফায়ার সার্ভিস হাপরিচালকের

যাযাদি রিপোর্ট

জাতীয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সকল কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও আনুগত্যের সঙ্গে শৃঙ্খলা ও সেবার মান সমুন্নত রেখে কাজ

2026-10-25T21:11:47+06:00
2026-10-25T21:12:19+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
শৃঙ্খলা ও সেবার মান সমুন্নত রাখার আহ্বান-ফায়ার সার্ভিস হাপরিচালকের
যাযাদি রিপোর্ট
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:১১ পিএম  আপডেট: ২৫.১০.২০২৬ ৯:১২ পিএম 
সংগৃহীত ছবি
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সকল কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও আনুগত্যের সঙ্গে শৃঙ্খলা ও সেবার মান সমুন্নত রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন সেবাদানকারী প্রতিষ্ঠানটির মহাপরিচালক বৃগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।

রবিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে অনুষ্ঠিত ‘মহাপরিচালকের দরবার’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সকালে দরবারে উপস্থিত হয়ে মহাপরিচালককে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করে দরবার হস্তান্তর করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেনান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতো সেবাধর্মী প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় আমি গর্বিত। এজন্য আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তিনি কর্মজীবন থেকে লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করেন। দরবারে ফায়ার সার্ভিসের কার্যক্রম ও সার্বিক মানোন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। 

তিনি বলেন, বাহিনীর সুশৃঙ্খলতা ধরে রাখতে চেইন অব কমান্ড মানা আবশ্যক। প্রত্যেক সদস্যকে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। অপারেশনাল কাজে ফায়ারফাইটারদের আন্তরিকতার প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে পেশাদারত্বের সঙ্গে অপারেশনাল কাজে নিয়োজিত থাকার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান মহাপরিচালক। 

পরে মহাপরিচালক দরবারে সরাসরি উপস্থিত এবং অনলাইনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন মতামত শোনেন। তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পর্যায়ক্রমে তিনি যৌক্তিক আবেদনগুলো অগ্রাধিকারভিত্তিতে সম্পন্ন করার প্রয়োজনীয় নির্দেশনা দেন। 

অনুষ্ঠানে অধিদফতরের পরিচালক, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এ ছাড়া সব বিভাগের বিভাগীয় উপপরিচালক এবং জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত ছিলেন। 

  বিষয়:   শৃঙ্খলা  ফায়ার সার্ভিস  হাপরিচালক 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত