সাতকানিয়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

সাতকানিয়া প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির সঙ্গে চেতনানাশক জাতীয় পদার্থ খাইয়ে ১৪ বছর বয়সী এক শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই

2026-10-25T20:39:46+06:00
2026-10-25T20:39:46+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সাতকানিয়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
সাতকানিয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:৩৯ পিএম  
ছবি: যাযাদি
চট্টগ্রামের সাতকানিয়ায় পানির সঙ্গে চেতনানাশক জাতীয় পদার্থ খাইয়ে ১৪ বছর বয়সী এক শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৫ অক্টোবর) ভোরে পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজনিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে।গ্রেপ্তাররা হলেন সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের ডেলিপাড়া এলাকার মো. ইমন (২৩) ও নুরুল আবছার (৩৮)।

জানা যায়, ভুক্তভোগী শিশুর বাবা মারা যাওয়ার পর সে মায়ের সঙ্গে একটি ভাড়া বাসায় বসবাস করত। গত (২০ অক্টোবর) মায়ের অনুপস্থিতিতে পার্শ্ববর্তী হোসনে আরা নামের এক নারী তাকে নিজের ভাড়া বাসায় ডেকে নিয়ে যান। সেখানে তাকে পানির সঙ্গে চেতনানাশক জাতীয় পদার্থ খাইয়ে অচেতন করার পর গ্রেপ্তার ইমন ও আবছারসহ কয়েকজন পালাক্রমে তাকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী কিশোরীর মা হোসনে আরা অভিযোগ করে বলেন, আসামিরা তাঁর মেয়েকে  অচেতন করে ধর্ষণ করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ধারায় সাতকানিয়া থানায় মামলা করা হয়। পরে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
  বিষয়:   চট্টগ্রাম  ধর্ষণ  শিশু  সাতকানিয়া 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত