পরীমনির জন্মদিনে বিমানে শিউলি ফুল, রহস্যের অবসান করলেন নায়িকা নিজেই

যাযাদি অনলাইন

বিনোদন

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিনে চট্টগ্রাম থেকে বিমানযোগে শিউলি ফুল পাঠানোর ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে। কে

2026-10-25T20:29:17+06:00
2026-10-25T20:29:17+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
বিনোদন
পরীমনির জন্মদিনে বিমানে শিউলি ফুল, রহস্যের অবসান করলেন নায়িকা নিজেই
যাযাদি অনলাইন
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:২৯ পিএম  
ছবি: সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিনে চট্টগ্রাম থেকে বিমানযোগে শিউলি ফুল পাঠানোর ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে। কে পাঠিয়েছেন এই ফুল, তা নিয়ে রহস্যের মধ্যেই অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয় ফেসবুকে রসিকতাপূর্ণ পোস্ট দিয়েছেন। তবে তার পোস্টে আলোচনার সূত্র ধরে পরীমনি জানিয়েছেন, ফুলগুলো পাঠিয়েছেন একজন নারী।

গত শনিবার (২৪ অক্টোবর) ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্তোরায় ঘনিষ্ঠ বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে জন্মদিন উদযাপন করেন পরীমনি। জমকালো এই আয়োজনে সাজসজ্জার অন্যতম আকর্ষণ ছিল শিউলি ফুল। রেস্তোরার সিড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গা সাজানো হয় ফুল দিয়ে। শিউলি ফুলের নকশা করা শাড়ি পরেও অনুষ্ঠানে হাজির হন এই চিত্রনায়িকা। জন্মদিনের বিশেষ চমক ছিল চট্টগ্রাম থেকে বিমানযোগে পাঠানো শিউলি ফুলের উপহার।

ফুল পাঠানো ব্যক্তিকে ঘিরে ফেসবুকে রসিকতা করে শাহরিয়ার নাজিম জয় লেখেন, পরীমনির প্রতি এমন ভালোবাসা দেখে চট্টগ্রামের ধনী পরিবারের স্ত্রীদের অনেকেই হয়তো দুশ্চিন্তায় আছেন। তাদের মনে প্রশ্ন জাগতে পারে, কোন স্বামী পরীমনির জন্য এত শিউলি ফুল পাঠিয়েছেন?

জয় আরও লেখেন, ওই ব্যক্তিকে খুজে পেলে অনেকে হয়তো তাকে গণমাধ্যমের সামনে তুলে ধরবেন। তবে তিনি চান, ওই ব্যক্তি যেন ধরা না পড়েন। নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে রসিকতার ছলে জয় লেখেন, তিনিও অনেককে শিউলি ফুল দিয়েছেন, কিন্তু ধরা পড়েননি। তার ভাষায়, এক পাপী আরেক পাপীর পক্ষ নেবে এটাই তো স্বাভাবিক।

পোস্টে পরীমনির প্রশংসাও করেন জয়। তার মতে, পরীমনি বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকাদের একজন এবং চলচ্চিত্র অঙ্গনকে নিজের আপন মনে করেন। প্রচারণা বা সংবাদ সম্মেলনের উদ্দেশ্যে নয়, ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা থেকে তিনি ইন্ডাস্ট্রির মানুষকে ভালোবাসেন ও সম্মান জানান। পোস্টের শেষে পরীমনির জন্য শুভকামনাও জানান এই অভিনেতা ও পরিচালক।

জয়ের পোস্টে মন্তব্য করে পরীমনি জানান, শিউলি ফুলগুলো কোনো পুরুষ নয়, একজন নারী পাঠিয়েছেন। তার এই মন্তব্যে ফুল পাঠানোর ব্যক্তিকে ঘিরে তৈরি হওয়া কৌতূহলে নতুন মাত্রা যোগ হয়েছে।
  বিষয়:   পরীমনি  শাহরিয়ার নাজিম জয়  চলচ্চিত্র  তারকাদের খবর 


বিনোদন- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত