ছবি: যাযাদিচক্ষু পরীক্ষা, চশমা বিতরণ, বৃক্ষরোপণ ও স্বাস্থ্যসচেতনতা কার্যক্রমের পাশাপাশি অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ, গবাদিপশু, সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ
চট্টগ্রামের বাশখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটি ও লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটির উদ্যোগে এবং সালমা-আদিল ফাউন্ডেশনের সহযোগিতায় দিনব্যাপী কমিউনিটি আই ক্যাম্প ও পুনর্বাসন সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ছয় শতাধিক মানুষ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা ও সহায়তা গ্রহণ করেন।
চক্ষুসেবা ক্যাম্পে চোখের প্রাথমিক চিকিৎসা, ছানি অস্ত্রোপচারের জন্য রোগী শনাক্তকরণ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও চশমা বিতরণ করা হয়। ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করে লায়ন্স চ্যারিটেবল আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল, চট্টগ্রাম। পাশাপাশি বৃক্ষরোপণ এবং শৈশবকালীন ক্যানসার, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও খোসপাঁচড়ার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
কর্মসূচির পুনর্বাসন সহায়তা অংশে অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ, জীবিকা নির্বাহের জন্য গবাদিপশু বিতরণ, আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান এবং বাড়িঘর মেরামত ও পুনর্নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়। এ ছাড়া সুবিধাবঞ্চিত পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা দেওয়া হয়। ধর্মীয় শিক্ষার প্রসারে বিতরণ করা হয় পবিত্র কোরআন শরিফ, হাফেজদের পাগড়ি ও রিহাল।
লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটির চলতি সেবা বর্ষের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল, এমজেএফের নেতৃত্বে এবং ক্লাব সার্ভিস চেয়ারপারসন লায়ন আফরোজা বেগমের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪-এর গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন, পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, পিএমজেএফ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, পিএমজেএফ এবং সালমা-আদিল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কঙ্গোর অনারারি কনসাল জিয়াউদ্দিন আদিল।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাশখালী টাইমসের সম্পাদক আবু ওবায়েদ আরাফাত এবং বাঁশখালী রহিমা এতিমখানার সভাপতি ইশতিয়াক উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে লায়ন্স জেলা ক্যাবিনেটের ক্যাবিনেট ট্রেজারার লায়ন জিল্লুর রহমান, এমজেএফ; জিএসটি লায়ন হেলাল উদ্দিন; জিএলটি লায়ন মুহাম্মদ মুসা; লায়ন সাব্বির আহমেদ; লায়ন মাহী চৌধুরী; লায়ন আরশাদুর রহমান; লায়ন এ কে এম সালাউদ্দিন, এমজেএফ; লায়ন নুরুল আলম; লায়ন জিয়াউদ্দিন সোহেল; জেড সি ওয়ান লায়ন সাইফুল ইসলাম; লায়ন জাহাঙ্গীর আলম; লায়ন আবদুর রাজ্জাক; লায়ন এম এ আজিজ হাওলাদার; লায়ন সাইফুল ইসলাম এবং লিও আরিফুল ইসলামসহ লায়ন্স ও লিও জেলা পর্যায়ের নেতারা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন লায়ন শওকত চৌধুরী, এমজেএফ।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন বলেন, লায়নরা বিশ্বজুড়ে মানুষের কল্যাণে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। ডায়নামিক সিটি লায়ন্স ক্লাব ও সালমা-আদিল ফাউন্ডেশনের সমন্বিত সেবামূলক উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম অন্যদেরও মানবিক সেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।
লায়ন সালমা আদিল বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণ, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং আবাসন ও জীবিকার সুযোগ তৈরির মাধ্যমে অসহায় মানুষকে স্বাবলম্বী করে তোলাই তাদের লক্ষ্য। মানুষের মর্যাদাপূর্ণ জীবন গড়তে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।