প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:৪১ পিএম
ছবি-যাযাদি নীলফামারীতে যুবদের নিয়ে ‘সমতায় তারুণ্য প্রজেক্ট’ এর উদ্যোগে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে(২৫অক্টোবর) জেলা শহরের জোড়দরগাস্থ ইউএসএস কার্যালয়ে এই অ্যাডভোকেসি সভার আয়োজন করে নতুন অনুপ্রেরণা যুব অ্যাসোসিয়েশন।
জাগো ফাউন্ডেশন এর সহযোগিতায় ইউএসএস নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায় প্রধান অতিথি হিসেবে অ্যাডভোকেসি সভার উদ্বোধন করেন।
এতে আলোচক হিসেবে ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের প্রশিক্ষক সত্যেন্দ্র নাথ রায়, নতুন অনুপ্রেরণা যুব অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল জব্বার ও আব্দুল রউফ, সাংবাদিক নুর আলম।
নতুন অনুপ্রেরণা যুব অ্যাসোসিয়েশন এর সভাপতি ছবি রানীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মারুফ খান।
স্থানীয় সরকার কর্তৃপক্ষের সাথে সক্ষমতা বৃদ্ধিতে জেন্ডার, ডিজিটাল নিরাপত্তা, মিডিয়া সচেতনতা বিষয়ক এই সভায় ৩০জন যুব অংশ নেন।
বক্তারা বলেন, যুবদের দ্বারাই সম্ভব পরিবর্তন। পড়াশোনার পাশাপাশি সামাজিক কাজে যুবদের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকলে সমাজে অসঙ্গতি থাকে না।
বাল্য বিয়ে, নির্যাতন, জেন্ডার বৈষম্য রোধের পাশাপাশি তথ্য প্রযুক্তিতে নিজেকে বিকশিত করতে পারলে যেমন প্রতিষ্ঠিত হওয়া যায় তেমনি সমাজে পরিবর্তন ঘটে।