‎ভৈরবে ব্যবসায়ী দুই ভাইকে কুপিয়ে টাকা লুট

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে নূরুল হক (৪৫) ও মাসুদ রানা (৪০) নামে দুই ব্যবসায়ী ভাইকে প্রকাশ্যে দিবালোকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে

2026-10-25T17:28:56+06:00
2026-10-25T17:28:56+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
‎ভৈরবে ব্যবসায়ী দুই ভাইকে কুপিয়ে টাকা লুট
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:২৮ পিএম  
ছবি-যাযাদি
কিশোরগঞ্জের ভৈরবে নূরুল হক (৪৫) ও মাসুদ রানা (৪০) নামে দুই ব্যবসায়ী ভাইকে প্রকাশ্যে দিবালোকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে ১৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়া ঘটনার অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।

‎ওই মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে অংশ নিয়েছেন স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা।

‎আজ রবিবার বেলা ১১টার দিকে শহরের চন্ডিবের মধ্যপাড়া এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে উপস্থিত থেকে এ সময় বক্তারা বলেন, এমন একটি মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হলেও অপরাধীদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে পুলিশ। যা ক্ষতিগ্রস্ত পরিবার বা তাদের স্বজনদের নয়, এই শহরের সকল মানুষদের বিস্মিত করেছে।

‎দিনে দুপুরে একটি জনবহুল এলাকায় সন্ত্রীরা আক্রমণ করে দুই ভাইকে রক্তাক্ত গুরুতর আহত করে সাথে থাকা ১৬ লাখ টাকা নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও আতংকজনক ঘটনা হলে পুলিশ বাহিনীর তৎপরতা খুবই দু:খজনক। তারা অবিলম্বো অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানান।

‎এ সময় বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, এই জঘন্য অপরাধীদের গ্রেফতারে পুলিশ যদি তৎপর না হয়, তবে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবেন তারা। তখন এর দায় পুলিশ বাহিনীকেই নিতে হবে।

‎এই সময় বক্তব্য রাখেন পরিবারের সদস্য মো: রবিন মোল্লা, সাংবাদিক সুমন মোল্লা, মো. আলাল উদ্দিন, তুহিনুর রহমান, শিক্ষক ও নাট্যকার মানিক চৌধুরী, চেম্বার পরিচালক আরাফাত ভূঁইয়া, সমাজকর্মী ইকরাম বক্স প্রমুখ।

‎প্রসঙ্গত: গত ১৮ অক্টোবর রবিবার দুপুর দুইটার দিকে শহরের চন্ডিবের মধ্যপাড়া হাসপাতাল রোডের খাজা স্টিল ইন্ডাষ্ট্রির মালিক দুই ভাই নুরুল হক ও মাসুদ রানা কারখানা থেকে ১৬ লাখ টাকা নিয়ে ভৈরব বাজারে ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করলে, কারখানার সামনে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় একই এলাকার মোহাম্মদ আলী ও তার ছেলেরা। এ সময় দুই ভাইকে কুপিয়ে গুরুতর আহত করে সাথে থাকা ১৬ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

‎পরে স্থানীয়রা দুই ভাইকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নুরুল হককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন।

‎এ ঘটনায় আহত মাসুদ রানা বাদী হয়ে পাঁচজনকে অভিযুক্ত গত ২১ অক্টোবর ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন।
  বিষয়:   ভৈরব  দুই ভাই  কুপিয়ে 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত