প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ২:৩৯ পিএম
প্রতীকী ছবিনেত্রকোনার কেন্দুয়ায় চিরাং ইউনিয়নের কাশিপুর ঈদগাহ এলাকা থেকে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় এলাকাবাস সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী ঈশ্বরগঞ্জ উপজেলার পুবাইল গ্রামের।
উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল মিয়ার সাথে ভুক্তভোগী তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের জেরে প্রেমিক বিল্লাল মিয়ার আশ্বাসে প্রেমিকা ওই এলাকায় আসলে গতরাত ২৪ অক্টোবর দিবাগত-রাতে প্রেমিক বিল্লাল হোসেনসহ কাশিপুর এলাকার রুস্তম আলীর ছেলে মো. হারুন মিয়া ও এখলাস মিয়ার ছেলে মো. রুবেল মিয়া কাশিপুর ঈদগাহ মাঠে পালাক্রমে তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে।
গণধর্ষণের বিষয়টি তরুণী কেন্দুয়া থানা পুলিশকে জানালে রোববার ২৫ অক্টোবর ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে প্রেমিক বিল্লাল হোসেন ও তার সহযোগী হারুন মিয়া এবং রুবেল মিয়াকে আটক করে কেন্দুয়া থানা পুলিশ।
কেন্দুয়া থানার তদন্ত পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা সজল সরকার বলেন, ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৩ যুবককে আটক করা হয়েছে। ভুক্তভোগী তরুণীও থানা হেফাজতে, পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।