রাজবাড়ীতে সাত সকালেই সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।রোববার (২৫ অক্টোবর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে

2026-10-25T12:44:33+06:00
2026-10-25T12:44:33+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
রাজবাড়ীতে সাত সকালেই সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৪ পিএম  
ছবি-যাযাদি
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। 

রোববার (২৫ অক্টোবর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ও আফরা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা পারভেজ খান জানান, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বাস চন্দনী বাসস্ট্যান্ড পার হওয়ার পরপরই মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটর সাইকেল চালক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মোটর সাইকেল চালককে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
  বিষয়:   রাজবাড়ী  মোটরসাইকেল  দুর্ঘটনা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত