প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:৪০ পিএম
ছবি-যাযাদি ইলিশের প্রধান প্রজনন মৌসুম মা ইলিশ সংরক্ষণ ২০২৬ ইংরেজি উপলক্ষে বিভিন্ন আইন শৃংখলা বাহীনির সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।
২৪ অক্টোবর ২০২৬ ইংরেজি বিকেল ২টা থেকে রাত ৮টা পর্যন্ত টেকনাফ উপজেলা প্রশাসন, টেকনাফ ২ বিজিবি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, মডেল থানা এবং নৌ-পুলিশ ফাঁড়ির সহযোগিতায় টেকনাফ পৌরসভার লামার বাজারের কয়েকটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ১০ লক্ষ ১০ হাজার ৮ শত মিটার নতুন কারেন্ট জাল জব্দ করে পৌরসভার কায়ূকখালী খালের পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৩ লক্ষ ২৪ হাজার টাকা।
অভিযানে উপস্থিত ছিলেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হানিফুর রহমান ভূঁইয়া, উপ-অধিনায়ক মোবাশ্বির নাকিব তরফদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম অনীক চৌধুরী, টেকনাফ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আতিকুল হক, সহকারী মৎস্য কর্মকর্তা মো: জহরুল হক।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম অনীক চৌধুরী বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষার্থে এ অভিযান চলমান থাকবে।
ইউএনও জানান, মাছ ধরা বন্ধকালীন সময়ে নাফ নদী ও সাগরে মৎস্য আহরণ করার নৌকা দেখা যায়নি। পাশাপাশি নাফ নদী ও সাগর আছে নৌকা শূন্য। পাশাপাশি জেলেদেরকে মৎস্য সংরক্ষণ আইন মানতে প্রতিনিয়ত সচেতন করা হচ্ছে বলে জানান ইউএনও।