সংবিধান সংশোধনে বিরোধী দলকে প্রস্তাব দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

যাযাদি অনলাইন

জাতীয়

বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতসূচক প্রস্তাবে পরিবর্তন চাইলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে এসে প্রস্তাব দেওয়ার আহ্বান

2026-10-24T22:26:59+06:00
2026-10-24T22:26:59+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
সংবিধান সংশোধনে বিরোধী দলকে প্রস্তাব দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
যাযাদি অনলাইন
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:২৬ পিএম  
ছবি: সংগৃহীত
বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতসূচক প্রস্তাবে পরিবর্তন চাইলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে এসে প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৪ অক্টোবর) সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দীর্ঘায়িত করতে নিজেদের মতো করে সংবিধান সংশোধন করেছিল। তবে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার সে পথে হাঁটবে না।

তিনি জানান, বৈঠকে বিচার বিভাগের স্বাধীনতা, সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনভাবে কাজ করার বিষয় এবং তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

  বিষয়:   সালাহউদ্দিন আহমদ  সংবিধান সংশোধন  নোট অব ডিসেন্ট  রাজনীতি 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত