শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে তারেক রহমানকে চিঠি, ‘বিএনপির কর্মী হতে এইচএসসিতে জিপিএ ৩.৫০ চাই’

যাযাদি অনলাইন

সারাদেশ

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে লেখা একটি চিঠি পাওয়া গেছে। এতে

2026-10-24T21:57:55+06:00
2026-10-24T21:57:55+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে তারেক রহমানকে চিঠি, ‘বিএনপির কর্মী হতে এইচএসসিতে জিপিএ ৩.৫০ চাই’
যাযাদি অনলাইন
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯:৫৭ পিএম  
সংগৃহীত ছবি
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে লেখা একটি চিঠি পাওয়া গেছে। এতে বিএনপির সদস্য হতে এসএসসি এবং দলের কর্মী হতে এইচএসসি পাস বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন এক ব্যক্তি। পাশাপাশি দলীয় রাজনীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) সকালে মাজারের দানবাক্স ও ডেগে জমা হওয়া অর্থ গণনার সময় চিঠিটি পাওয়া যায়। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনা কার্যক্রম শুরু হয়। এ সময় চিঠিটি নজরে আসে। পরে এর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

চিঠিতে প্রস্তাব দেওয়া হয়েছে, বিএনপির সদস্য হতে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ এবং দলের কর্মী হতে এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.৫০ থাকতে হবে। এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আগে কাউকে বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ না দেওয়ার কথাও উল্লেখ করেছেন লেখক।

চিঠিতে নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে লেখক জানান, ২০১১ সালে তিনি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন এবং একই বছর রাজনীতি থেকে সরে দাঁড়ান। শিক্ষাগত যোগ্যতার ঘাটতি থাকা ব্যক্তিদের কারণে রাজনীতিতে হতাশ হওয়ার ইঙ্গিত দিয়ে দলীয় রাজনীতিতে পরিবর্তন আনার আহ্বান জানান তিনি।

চিঠির শেষাংশে ইংরেজিতে লেখা রয়েছে, ‘I want the change to come through you.....’। এর বাংলা অর্থ, ‘আমি চাই পরিবর্তনটা আপনার মাধ্যমেই আসুক।’ তবে চিঠিতে প্রেরকের নাম-পরিচয় উল্লেখ করা হয়নি।

এদিকে একই মাজারের দানবাক্সে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করেও একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে বলে জানা গেছে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত