কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের নিচে কিশোরীর মরদেহ, চলছে পরিচয় শনাক্তের চেষ্টা

কেরানীগঞ্জ, ঢাকা প্রতিনিধি

সারাদেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে নির্মাণাধীন পরিত্যক্ত ভবনের নিচ থেকে অজ্ঞাত (আনুমানিক ১৮-২০ বছর বয়সী) এক কিশোরীর অর্ধবস্ত্রহীন মরদেহ

2026-10-24T20:46:33+06:00
2026-10-24T20:46:33+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের নিচে কিশোরীর মরদেহ, চলছে পরিচয় শনাক্তের চেষ্টা
কেরানীগঞ্জ, ঢাকা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:৪৬ পিএম  
ছবি-যাযাদি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে নির্মাণাধীন পরিত্যক্ত ভবনের নিচ থেকে অজ্ঞাত (আনুমানিক ১৮-২০ বছর বয়সী) এক কিশোরীর অর্ধবস্ত্রহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) ভোররাতে সি-ব্লকের ২ নম্বর রোডের ওই ভবনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন মরদেহটি পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা (৯৯৯)ফোন দেন। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, গভীর রাতে দুর্বৃত্তরা ওই কিশোরীকে ভবনের ওপর থেকে নিচে ফেলে হত্যা করেছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও থানা পুলিশ যৌথভাবে কাজ করছে।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আজগর হোসেন জানান, নিহত ও কিশোরীর পরিচয় শনাক্তসহ এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত