নওগাঁ সদরে ৪টি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নে চারটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে হাঁসাইগাড়ী ইউনিয়নের চারটি সড়কের

2026-10-24T20:22:30+06:00
2026-10-24T20:22:30+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নওগাঁ সদরে ৪টি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:২২ পিএম  
ছবি-যাযাদি
নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নে চারটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে হাঁসাইগাড়ী ইউনিয়নের চারটি সড়কের উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ স ম আল কাফী তুহিন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজ জাহান দিপু, নওগাঁ সরকারি কলেজের সাবেক ভিপি জহুরুল ইসলাম খোকন এবং জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান ফারুক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীনূর রহমান শামীম।

প্রকল্পগুলোর তথ্য নিশ্চিত করে সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ১ হাজার ৪৫০ মিটার দৈর্ঘ্যের প্রথম সড়কটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬২ লাখ ৬০ হাজার ৩০৯ টাকা, ভূতুলিয়া থেকে মাকনা কোমলগোটা সড়ক: ১ হাজার ৩৫ মিটার দৈর্ঘ্যের এই সড়কের নির্মাণব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৮ লাখ ৪৭ হাজার ৪৪২ টাকা। ভবানীনগর ব্রিজ থেকে নামা কুজাগাড়ী সড়ক: ১ হাজার মিটার দৈর্ঘ্যের এই সড়ক নির্মাণে ব্যয় হবে ১ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ২২৫ টাকা। ভীমপুর বাজার থেকে সোনারপাড়া সড়ক: ৮৫০ মিটার দৈর্ঘ্যের এই সড়ক সংস্কার ও উন্নয়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ১৩ হাজার ৪১ টাকা।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত