আত্রাইয়ে উপজেলা কেন্দ্রীয় মসজিদের অজুখানার শুভ উদ্বোধন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

​নওগাঁর আত্রাইয়ে উপজেলা কেন্দ্রীয় মসজিদের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় মসজিদের নবনির্মিত অজুখানার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে

2026-10-24T20:18:54+06:00
2026-10-24T20:18:54+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
আত্রাইয়ে উপজেলা কেন্দ্রীয় মসজিদের অজুখানার শুভ উদ্বোধন
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:১৮ পিএম  
ছবি-যাযাদি
​নওগাঁর আত্রাইয়ে উপজেলা কেন্দ্রীয় মসজিদের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় মসজিদের নবনির্মিত অজুখানার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় ​ আনুষ্ঠানিক ভাবে এই অজুখানার শুভ উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান। ​

মসজিদ কমিটি সূত্রে জানা যায়, অজুখানাটি নির্মাণে মোট ১৮ লাখ ৯০ হাজার টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে সরকারি অনুদান হিসেবে পাওয়া গেছে ২ লাখ ৫ হাজার টাকা। এছাড়া স্থানীয় ধনাঢ্য ব্যক্তি ও সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার ধর্মপ্রাণ মানুষের সার্বিক সহযোগিতায় ১৬ লাখ ৯০ হাজার টাকা অনুদান সংগৃহীত হয়। ​উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, মসজিদ আল্লাহর ঘর। এর সৌন্দর্য রক্ষা ও মুসল্লিদের অজুসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা আমাদের সকলের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। 

এই অজুখানা নির্মাণে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আশা করি, সমাজের যেকোনো উন্নয়নমূলক ও ধর্মীয় কাজে আত্রাইয়ের মানুষের এই সহযোগিতার হাত আগামীতেও প্রসারিত থাকবে। ​

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা কেন্দ্রীয় মসজিদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সাবু, মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাকী শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ। ​উদ্বোধন শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত