১'শ ২০পিস ইয়াবাসহ আটক ৩জনের মধ্যে একজন পুলিশ সদস্য!

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে ১'শ ২০পিস ইয়াবাসহ ৩জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এরমধ্যে, পুলিশের এক কনস্টেবল রয়েছেন। পরে মাদক আইনে

2026-10-24T18:29:24+06:00
2026-10-24T18:29:24+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
১'শ ২০পিস ইয়াবাসহ আটক ৩জনের মধ্যে একজন পুলিশ সদস্য!
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৬:২৯ পিএম  
ছবি-যাযাদি
গাজীপুরের শ্রীপুরে ১'শ ২০পিস ইয়াবাসহ ৩জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এরমধ্যে, পুলিশের এক কনস্টেবল রয়েছেন। পরে মাদক আইনে মামলার পর ওই ৩জনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

শনিবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে তাদেরকে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম। এরআগে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার একটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। স্থানীয় লোকজন তাঁদের আটকে রেখে পুলিশে খবর দেন। পরে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত কনস্টেবল সরোয়ার মুর্শেদ (৩৮), মো. সবুজ (৩২) ও মো. জাহাঙ্গীর আলম (৩৬)।

স্থানীয় লোকজনের ভাষ্য, জাহাঙ্গীর আলম প্রায় এক মাস ধরে কেওয়া পূর্বখণ্ড গ্রামের মোশাররফ হোসেনের বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে থাকছেন। ওই বাড়ি থেকে তিনি ইয়াবাসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের ব্যবসা পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশে খবর দেন।

স্থানীয় আবুল কালাম বলেন, 'প্রায় এক মাস ধরে মোশারফ নামের স্থানীয় এক ব্যক্তির বাড়িতে অবস্থান করে জাহাঙ্গীর আলম নেশাজাতীয় দ্রব্যের ব্যবসা করে যাচ্ছেন। বিষয়গুলো ক্রমান্বয়ে জানাজানি হতে থাকে। এক পর্যায়ে শুক্রবার রাতে ইয়াবা সেবন ও সরবরাহ করার তথ্য পেয়ে স্থানীয় লোকজন একসঙ্গে জড়ো হয়। পরে মাদক কারবারীদের ওই বাড়িতে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। এর পর জানা যায় তাদের মধ্যে একজন পুলিশের কনস্টেবল আছেন।'

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. শাহীনুর আলম যায়যায়দিনকে বলেন, এই ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের আদালতে পাঠানো হয়েছে।'

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত