নলছিটিতে পুলিশের অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া বকুলতলা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ মো. রাজিব সিকদার (৩৮) নামে এক যুবককে আটক

2026-10-24T17:53:20+06:00
2026-10-24T17:53:20+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নলছিটিতে পুলিশের অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৫:৫৩ পিএম  
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া বকুলতলা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ মো. রাজিব সিকদার (৩৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশের এসআই রুম্মান, এএসআই জসিমসহ থানার একটি দল অংশ নেয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে দপদপিয়া বকুলতলা এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় বাসিন্দা মৃত আমির আলী সিকদারের ছেলে রাজিব সিকদারকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকের পর রাজিব সিকদারকে উদ্ধার করা ইয়াবাসহ নলছিটি থানায় নেওয়া হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নলছিটি থানা পুলিশ।
  বিষয়:   নলছিটি  পুলিশ  ইয়াবা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত