ডোমারে যুবলীগ কর্মী আটক

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাদেশ

নীলফামারীর ডোমার বাজার থেকে রশিদুল ইসলাম (৩৭) নামের এক যুবলীগ কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে

2026-10-24T16:55:12+06:00
2026-10-24T16:55:12+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ডোমারে যুবলীগ কর্মী আটক
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:৫৫ পিএম  
রশিদুল ইসলাম
নীলফামারীর ডোমার বাজার থেকে রশিদুল ইসলাম (৩৭) নামের এক যুবলীগ কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে পরে তাকে ডোমার থানায় হস্তান্তর করা হয়।

আটক রশিদুল ইসলাম ডোমার উপজেলার পূর্ব চিকনমাটী সবুজপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে নির্বাচনি প্রচারণার সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনা ও নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম সরকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
  বিষয়:   ডোমার  যুবলীগ  কর্মী  আটক 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত