বড়াইগ্রামে চার বছরের শিশুর লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের বড়াইগ্রামে মুনজিলা খাতুন (৪) নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বাড়াইগ্রাম ইউনিয়নের আদগ্রাম পাতীল

2026-10-24T15:14:55+06:00
2026-10-24T15:14:55+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
বড়াইগ্রামে চার বছরের শিশুর লাশ উদ্ধার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৩:১৪ পিএম  
প্রতীকী ছবি
নাটোরের বড়াইগ্রামে মুনজিলা খাতুন (৪) নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বাড়াইগ্রাম ইউনিয়নের আদগ্রাম পাতীল বাবার মাজারের পাশে আনার আলীর ডোবায় ওই লাশ  পাওয়া । মুনজিলা  কুন্ডুপাড়া গ্রামের মুনসুর আলী মেয়ে। তার মা রহিমা বেগম (৩০) তালাক প্রাপ্ত হওয়ার পর মেয়েকে নিয়ে বাবা রফিকুল ইসলামের বাড়িতে বসবাস করতেন।

আদগ্রামের সামসুল ইসলাম জানান, শিশুর মা রহিমা বেগম একটি ছেলের সাথে পাতীল বাবার মাজারের পাশে আনার আলীর বাঁশ বাগানে ডোবার পাশে যাত্রী যাপন করেন। সকালে রাস্তায় এসে লোকজনকে বিষয়টি জানিয়ে বলেন তার মেয়েকে খুঁজে পাচ্ছেন না। স্থানীয় লোকজন শিশুটিকে ডোবায়  ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্ততব্যরত চিকিৎসক  মৃত ঘোষনা করেন।

তিনি আরো বলেন, শিশুটির পেটে কোন পানি ছিল না। আমরা চাপ দিয়ে দেখেছি। রাতের কান্নাকাটি করতে ছিল। ধারনা করা যায় তাকে মেরে পানিতে ফেলে দিয়েছে।

বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পানিতে ডুবে মারা যাওয়ায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
  বিষয়:   নাটোর  চার বছরের শিশু 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত