মোহনগঞ্জে জুয়া খেলার অভিযোগে চারজন গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার মোহনগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার মামুদপুর গ্রামে গোপন সংবাদের

2026-10-24T14:46:36+06:00
2026-10-24T14:46:36+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মোহনগঞ্জে জুয়া খেলার অভিযোগে চারজন গ্রেপ্তার
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:৪৬ পিএম  
ছবি: যাযাদি
নেত্রকোনার মোহনগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার মামুদপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামুদপুর গ্রামের ফালান মিয়ার ছেলে সুলতান মিয়া (৫০), আব্দুর রহমানের ছেলে জজ মিয়া (৩৯), আবুল মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৪) এবং হরমুজ আলীর ছেলে আজিজুর রহমান (৪৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মামুদপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
  বিষয়:   মোহনগঞ্জ  জুয়া  পুলিশি অভিযান  নেত্রকোনা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত