উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

উল্লাপাড়া প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মারুফ তালুকদার নামে এক

2026-10-24T14:42:52+06:00
2026-10-24T14:42:52+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
উল্লাপাড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:৪২ পিএম  
ছবি: যাযাদি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মারুফ তালুকদার নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মারুফ তালুকদারকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা কোনাগাতী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আকরামকে বাড়িতে ডেকে নেওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে বাড়ির আঙিনায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে এ ঘটনায় অভিযুক্ত মারুফ তালুকদারকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, হত্যাকাণ্ডের পর মারুফ নিজের শয়নকক্ষে অবস্থান করছিলেন। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

গ্রেপ্তার মারুফ তালুকদার উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের খোশালপুর, গয়হাট্টা এলাকার বাসিন্দা। তার বাবা নুর মোহাম্মদ তালুকদার এবং মা মিনা খাতুন। এ ছাড়া মারুফের বিরুদ্ধে একাধিক নারীকে বিয়ে করে তাদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে অভিযোগগুলো তদন্তসাপেক্ষ।

হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ দায়িত্ব পালন করছে।উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান মারুফ তালুকদারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না এবং কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ।
  বিষয়:   উল্লাপাড়া  আকরাম হত্যা  মারুফ তালুকদার  সিরাজগঞ্জ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত