৩০ দেশ নিয়ে প্রথম বার হচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

যাযাদি অনলাইন

খেলা

৩০টি দেশ নিয়ে শুরু হচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭। আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট চ্যাম্পিয়নশিপ এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া

2026-10-23T20:57:29+06:00
2026-10-23T20:57:29+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
খেলা
৩০ দেশ নিয়ে প্রথম বার হচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ
যাযাদি অনলাইন
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:৫৭ পিএম  
ছবি-যাযাদি
৩০টি দেশ নিয়ে শুরু হচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭। আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট চ্যাম্পিয়নশিপ এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে। ২২ অক্টোবর রাজধানীর দ্য ওয়েস্টিনে কেক কেটে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপের ট্রফি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী আমিনুল হক। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন,  সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, আয়োজক এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ এবং গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কবির আহমেদ ভূঁইয়াসহ অনেকে।

আয়োজনের প্রশংসা করে যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী আমিনুল হক বলেন, ‘এমন আয়োজন প্রবাসীদের জন্য দারুণ আয়োজন। যারা আমাদের রেমিটান্স পাঠায়, তাদের জন্য এমন আয়োজন তাদেরকে উৎসাহিত করবে।'

তিনি আরো বলেন, ‘৩০টি দেশের ক্রিকেট ক্লাবকে সম্পৃক্ত করে এই টুর্নামেন্টের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন আশা ও উদ্দীপনা সৃষ্টি করবে। খেলাধুলাকে কেন্দ্র করে স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সম্পর্ক আরো সুদৃঢ় করা সম্ভব। এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও দেশের ক্রিকেটারদের মধ্যে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হামজা চৌধুরীরা যেমন বাংলাদেশ ফুটবলের ইমেজ সমৃদ্ধ করেছে। আমরা আশা করি, প্রবাসীদের মধ্যে কেউ জাতীয় ক্রিকেট দলে খেলবে এবং ইমেজ বাড়াবে।’

এবি মিডিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কবির আহমেদ ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশের বিশাল যুবসমাজকে সঠিক প্রশিক্ষণ ও দক্ষতার মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করতে হবে। প্রবাসে প্রতিষ্ঠিত বাংলাদেশিদের আন্তর্জাতিক যোগাযোগ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। এর মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা যাবে।’

এ সময় তিনি  আরো জানান, টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অস্ট্রেলিয়া ও ফাইনাল ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ফাইনালে গালা নাইটে বলিউড তারকা শাহরুখ খান অংশ নেবেন বলে জানান তিনি।

এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোসাররফ বলেন, 'অনেক পরিশ্রমের পর এই দিনটি এসেছে। বর্তমান সরকার অনেক বেশি ক্রীড়া বান্ধব।' ক্রিকেট বোর্ড সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়ায় তিনি বিসিবিকে ধন্যবাদ দেন। ভালোভাবে টুনামেন্ট শেষ করতে আইসিসি ইভেন্ট ম্যানেজারের সাথে আয়োজকদের নিয়মিত যোগাযোগ হচ্ছে।

বাংলাদেশের ওয়ানডের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি বলেন, '৩০টি দেশকে সম্পৃক্ত করে এমন একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। টুর্নামেন্টটি ধারাবাহিকভাবে আয়োজনের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে সংশ্লিষ্টরা একসঙ্গে কাজ করতে পারলে এটি একটি ভালো উদ্যোগ হিসেবে ভূমিকা রাখবে।'

সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিম বলেন, '৩০টি দেশকে নিয়ে এমন একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্রিকেট সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করবে।'

সংসদ সদস্য সানজিদা ইসলাম ‍তুলি বলেন, ‘প্রবাসীদের রেমিটান্সের ওপর আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে। জুলাই আন্দোলনেও আমরা তাদের অবদান দেখেছি। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমরা এই আয়োজনের সাথে অবশ্যই থাকবো।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারী ক্রিকেটার জান্নাতুল সুমনা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক রফিকুল ইসলাম বাবু, এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপের উপদেষ্টা আফজাল হোসেন, বেলাল উদ্দিন তুহিন, ক্রিড়া সংগঠক মাসুম ভুঁইয়া, ক্রিড়াবীদ শরিফুল হক শিপন, আন্তর্জাতিক ক্রিড়া সংগঠক রিমন ইসলাম, পিটুপি গ্রুপের চেয়ারম্যান এস এম মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া, আমেরিকা, বৃটেন, নিউজিল্যান্ড, চায়না, মালয়েশিয়া, ওমান, কানাডা, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, ইটালি, সউদি আরব, কুয়েত, পাকিস্তান, শ্রী লঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, স্কটল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর, মালদ্বীপ, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জাপান ও বাংলাদেশসহ বিশ্বের ৩০টি দেশের ক্লাব প্রথম বারের মতো অনুষ্ঠিত এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭ এ অংশ নেবে।

এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭ অস্ট্রেলিয়া, আমেরিকা, বৃটেন, ইটালি, জাপান, বাংলাদেশ, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মালয়েশিয়ার মাটিতে যোথভাবে অনুষ্ঠিত হবে।
খেলা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত