ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

স্টাফ রিপোর্টার

শিক্ষা

ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার

2026-10-23T19:54:31+06:00
2026-10-23T19:54:31+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
শিক্ষা
ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
স্টাফ রিপোর্টার
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:৫৪ পিএম  
ছবি-যাযাদি
ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের সম্মেলনকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইমক্যাবের সভাপতি শাহীন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে সংগঠনের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ সহ নির্বাহী কমিটির ১০ সদস্য অংশ নেন।

সাক্ষাৎকালে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা প্রাপ্তিতে বিদ্যমান জটিলতা, অনলাইনে আবেদন জমা দেওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট স্লট পেতে দীর্ঘসূত্রতা এবং চিকিৎসাপ্রত্যাশীদের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টি তুলে ধরেন ইমক্যাব নেতারা।

প্রতিনিধিদলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হাইকমিশনার বলেন, “ভারতীয় ভিসা পেতে যেসব সমস্যা হচ্ছে, সেগুলো আমরা খতিয়ে দেখছি। বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক রোগীরা যাতে সহজে ভিসা পান, সে লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “অনলাইনে ভিসার আবেদন জমা দেওয়ার পর সরাসরি আবেদনপত্র জমা দেওয়ার স্লট পেতে কেন বিলম্ব হচ্ছে, তা বোঝার চেষ্টা করছে হাইকমিশন।”

শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে হাইকমিশনার বলেন, “বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যাতায়াত যত বাড়বে, উভয় দেশের মানুষের পারস্পরিক বন্ধুত্ব ও সম্পর্ক ততই সুদৃঢ় হবে।”

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে হাইকমিশনার ইমক্যাবের প্রতিনিধিদলের প্রত্যেক সদস্যের সঙ্গে ব্যক্তিগতভাবে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।

ইমক্যাবের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বাসুদেব ধর, কুদ্দুস আফ্রাদ, মীর আফরোজ জামান, আবু আলী, আমিনুল হক ভূঁইয়া, নির্মল চক্রবর্তী, জাকির হোসেন ও মনির হোসেন।

এ সময় ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভি কে উপস্থিত ছিলেন।
শিক্ষা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত