কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ৩৩টি পরিবারের আধা-কাঁচা বসতঘর ক্ষতিগ্রস্ত

কুতুবদিয়া কক্সবাজার প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে ৩৩টি পরিবারের আধা-কাঁচা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।আজ শুক্রবার (২৩ অক্টোবর) রাত ২টা

2026-10-23T17:41:21+06:00
2026-10-23T17:41:21+06:00
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ৩৩টি পরিবারের আধা-কাঁচা বসতঘর ক্ষতিগ্রস্ত
কুতুবদিয়া কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৫:৪১ পিএম  
ছবি-যাযাদি
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে ৩৩টি পরিবারের আধা-কাঁচা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আজ শুক্রবার (২৩ অক্টোবর) রাত ২টা ১৩ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, রান্নাঘরের চুলা থেকে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের বসতঘরে। খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কুতুবদিয়া ইউএনও মিজানুর রহমান  বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। উপজেলা প্রশাসন থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হবে।
  বিষয়:   কুতুবদিয়া  অগ্নিকাণ্ড  আধা কাঁচা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত