প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৫:৩২ পিএম
সংগৃহীত ছবিরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. রাসেল (২৩) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি নাটোর সদর উপজেলায়।
হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাসেলকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরদিন সকালেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫১ জন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে রামেক হাসপাতালে ১৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।