স্বৈরাচারবিরোধী আন্দোলনে ২৮ অক্টোবর বিরোধী দল কোথায় ছিল

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

সারাদেশ

স্বৈরাচারবিরোধী আন্দোলনে ২৮ অক্টোবরসহ লক্ষ্মীপুর জেলা ও সারা দেশে আন্দোলন-সংগ্রামের সময় বিরোধী দল কোথায় ছিল, সেই প্রশ্ন তুলেছেন পানিসম্পদমন্ত্রী ও

2026-10-23T14:58:13+06:00
2026-10-23T14:58:13+06:00
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পানিসম্পদমন্ত্রী
স্বৈরাচারবিরোধী আন্দোলনে ২৮ অক্টোবর বিরোধী দল কোথায় ছিল
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ২:৫৮ পিএম  
ছবি-যাযাদি
স্বৈরাচারবিরোধী আন্দোলনে ২৮ অক্টোবরসহ লক্ষ্মীপুর জেলা ও সারা দেশে আন্দোলন-সংগ্রামের সময় বিরোধী দল কোথায় ছিল, সেই প্রশ্ন তুলেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়নের তোতারখিল আয়েশা উচ্চবিদ্যালয় মাঠে লাইফলাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশন আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি চৌধুরী বলেন, “বিরোধী দলের ছাত্রসংগঠন কিছু বিশ্ববিদ্যালয়ে গুপ্ত ছিল, তারা ছাত্রলীগ করত। কার সঙ্গে কার আঁতাত ছিল, তা জাতি জানে। ১৯৮৬ ও ১৯৯৬ সালে কার সঙ্গে কার আঁতাত ছিল, সবাই তা জানে। ফ্যাসিস্টদের সঙ্গে মিলে তারা ১৭৩ দিন হরতাল-অবরোধ করেনি।”

অনুষ্ঠানে দত্তপাড়া ইউনিয়নের প্রান্তিক, অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করে তুলতে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে ১৫০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। আয়োজকদের মতে, নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীলতা অর্জনে এ উদ্যোগ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান। উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব, জাতীয় মহিলা সংস্থা লক্ষ্মীপুরের জেলা কর্মকর্তা আনোয়ার পাশা, চিকিৎসক ডা. বি কে দাস বিজয়, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান লিঠনসহ অন্যরা।

লাইফলাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা আহসান হাবিবের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনটি শিক্ষা, পরিবেশ, শিশু বিকাশ, সামাজিক উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে।
  বিষয়:   স্বৈরাচারবিরোধী  আন্দোলন  বিরোধী দল 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত