মাগুরায় মদ্যপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরার শ্রীপুরে অ্যালকোহলযুক্ত মদ্যপানে অসুস্থ্য হয়ে আলমগীর লস্কর (৪০) এবং বিধান বিশ্বাস (২৮) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (২৩

2026-10-23T13:22:07+06:00
2026-10-23T13:22:07+06:00
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মাগুরায় মদ্যপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১:২২ পিএম  
মাগুরার শ্রীপুরে অ্যালকোহলযুক্ত মদ্যপানে অসুস্থ্য হয়ে আলমগীর লস্কর (৪০) এবং বিধান বিশ্বাস (২৮) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার (২৩ অক্টোবর) ভোর রাতে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এরমধ্যে আলমগীর লস্কর শ্রীপুর উপজেলার মকদমখোলা গ্রামের আজম লস্করের ছেলে এবং বিধান বিশ্বাস একই উপজেলার মালদা গ্রামের বিনোদ বিশ্বাসের ছেলে।

সূত্রে জানা যায়, গত বুধবার দুর্গাপূজার বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সার্বজনীন দুর্গামন্দির এলাকায় বন্ধুদের সঙ্গে অ্যালকোহলযুক্ত মদ্যপান করেন ওই দুই যুবক। এর কিছুক্ষণ পরেই তারা  অসুস্থ হয়ে পড়েন। আলমগীরকে তার বন্ধুরা বাড়িতে পৌঁছে দিলে শারীরিক অবস্থার ব্যাপক ঘটে। পরে পরিবারের সদস্যরা শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, গুরুতর অসুস্থ বিধান বিশ্বাসকে তার স্বজনরা ভোর সাড়ে তিনটার দিকে একই হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। বিধানের কাকি সুপ্রিয়া সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান হোসেন জানান, হাসপাতালে দুই ব্যক্তির মরদেহ আনা হয়েছে। তবে অতিরিক্ত মদ্যপানই মৃত্যুর কারণ কি না, তা ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত করে বলা যাবে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলী মিয়া বলেন, “প্রাথমিকভাবে অতিরিক্ত মদ্যপানের কারণেই দুই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মরদেহ দুটি ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
  বিষয়:   মাগুরা  প্রতিনিধি  মদ্যপান 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত