দুর্গাপুরে কমরেড মণি সিংহ মেলার প্রস্তুতি সভা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাদেশ

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা, ঐতিহাসিক টঙ্ক আন্দোলনের মহানায়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেস্টা কমরেড মণি সিংহের জীবন

2026-10-23T12:34:55+06:00
2026-10-23T12:34:55+06:00
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
দুর্গাপুরে কমরেড মণি সিংহ মেলার প্রস্তুতি সভা
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:৩৪ পিএম  
ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা, ঐতিহাসিক টঙ্ক আন্দোলনের মহানায়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেস্টা কমরেড মণি সিংহের জীবন সংগ্রাম ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে প্রতিবছর এবরা আয়োজন করা হয়েছে কমরেড মণিসিংহ মেলা।

আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ থেকে ০৬ জানুয়ারী ২০২৭ সাতদিন ব্যাপি এ মেলা উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে মেলা উদযাপন কমিটির আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তেন সর্বস্তরের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়।

মেলাকে সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি ও করণীয় বিষয়ে মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ডা. দিবালোক সিংহের সভাপতিত্বে, সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মেলা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক অজয় সাহা, আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপি‘র সিনিয়র সভাপতি এম রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীর, অ্যাডভোকেট মানেশ সাহা, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, কবি বিদ্যুৎ সরকার প্রমুখ।  

এছাড়া উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক প্রধান শিক্ষক বীরেশ্বর চক্রবর্ত্তী,  অ্যাডভোকেট সজয় চক্রবর্তী, সাংবাদিক ওয়ালী হাসান, জুয়েল রানা, আল আমীন হাওলাদার সহ মেলা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় মেলার সার্বিক ব্যবস্থাপনা, সু-শৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা এবং সফলভাবে মেলা সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ মেলা স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সময়ের পরিক্রমায় মেলাটি শুধু কমরেড মণি সিংহকে স্মরণই নয়, বরং ইতিহাস-ঐতিহ্য, সাংস্কৃতিক চর্চা, অসাম্প্রদায়িক চেতনা ও মানুষের পারস্পরিক সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হচ্ছে।

মেলা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় মেলার সার্বিক ব্যবস্থাপনা, মাঠ প্রস্তুত, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা, প্রচার-প্রচারণা এবং সাংস্কৃতিক আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আয়োজকদের কাছে এ মেলা কেবল একটি বার্ষিক আয়োজন নয়; এটি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম, কৃষকের মুক্তির আকাঙ্ক্ষা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্নকে স্মরণ করার উপলক্ষ। প্রজন্ম থেকে প্রজন্মে কমরেড মণি সিংহের জীবনদর্শন ও সংগ্রামের ইতিহাস ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এ মেলা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ থেকে ০৬ জানুয়ারী ২০২৭ পর্যন্ত চলবে এ মেলা।
  বিষয়:   দুর্গাপুর  কমরেড  মণি 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত