খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও জুয়ামুক্ত রাখতে: এমপি আব্দুল লতীফ

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাদেশ

নিয়মিত খেলাধুলা ও সুস্থ বিনোদনের চর্চা যুবসমাজকে মাদক, জুয়াসহ নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে পারে বলে মন্তব্য করেছেন নীলফামারী-২

2026-10-22T20:02:30+06:00
2026-10-22T20:13:17+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও জুয়ামুক্ত রাখতে: এমপি আব্দুল লতীফ
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৮:০২ পিএম  আপডেট: ২২.১০.২০২৬ ৮:১৩ পিএম 
ছবি: যাযাদি
নিয়মিত খেলাধুলা ও সুস্থ বিনোদনের চর্চা যুবসমাজকে মাদক, জুয়াসহ নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে পারে বলে মন্তব্য করেছেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ। তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে নীলফামারী শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ফ্রেন্ডস ব্যাচ-২১ আয়োজিত ‘সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্টের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আব্দুল লতীফ বলেন, আজকের তরুণ ও যুবসমাজই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। কিন্তু অপসংস্কৃতি, জুয়া ও মাদকের প্রভাব তরুণদের প্রতিভা বিকাশে বাধা সৃষ্টি করছে। কিশোর ও তরুণদের এই পথ থেকে ফিরিয়ে আনতে খেলার মাঠের বিকল্প নেই।

তিনি আরও বলেন, ফ্রেন্ডস ব্যাচ-২১-এর এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের সুস্থ ক্রীড়াচর্চা শুধু শহরে সীমাবদ্ধ না রেখে গ্রামগঞ্জের প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় ছড়িয়ে দিতে হবে। যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা গেলে তাদের সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়বে।

ফ্রেন্ডস ব্যাচ-২১-এর পরিচালনা কমিটির সভাপতি হেলাল হোসেন বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখা ও খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে ‘ফুটবলকে হ্যাঁ বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’ স্লোগান সামনে রেখে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী শহর শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, নীলফামারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আমির মোস্তাফিজার রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমাজসেবক মজিবুর রহমান, সাফি, তুর্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সিংদই মাঝাপাড়া ফুটবল একাদশ ও শাহীপাড়া ব্রাজিল টি স্টল ফুটবল একাদশ। ম্যাচে মোশাররফ হোসেন পিয়াসের গোলে জয় পায় শাহীপাড়া ব্রাজিল টি স্টল ফুটবল একাদশ।

আয়োজকেরা জানান, স্থানীয় যুবকদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
  বিষয়:   নীলফামারী  ফুটবল টুর্নামেন্ট  যুবসমাজ  মাদকমুক্ত সমাজ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত