বিজয়ার আনন্দের দিনে আগুনে নিঃস্ব ডুমুরিয়ার দুই পরিবার

ডুমুরিয়া প্রতিনিধি

সারাদেশ

খুলনার ডুমুরিয়ায় দুর্গাপূজার বিজয়া দশমীর সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে বঙ্কিম দেবনাথ

2026-10-22T19:33:58+06:00
2026-10-22T19:33:58+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
বিজয়ার আনন্দের দিনে আগুনে নিঃস্ব ডুমুরিয়ার দুই পরিবার
ডুমুরিয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭:৩৩ পিএম  
ছবি: যাযাদি
খুলনার ডুমুরিয়ায় দুর্গাপূজার বিজয়া দশমীর সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে বঙ্কিম দেবনাথ ও তপন দেবনাথের পরিবারের নয়জন সদস্য নিঃস্ব হয়ে পড়েছেন। ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা, পোশাক ও শিক্ষার্থীদের বই-খাতাসহ প্রয়োজনীয় সবকিছু পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিজয়া দশমীর দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাহস মধ্যপাড়া এলাকায় বিষ্ণুপদ দেবনাথের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। ওই সময় পরিবারের সদস্যরা বাড়ির পাশের সাহস মধ্যপাড়া দুর্গামণ্ডপে সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের আয়োজনে ব্যস্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিষ্ণুপদ দেবনাথের দুই ছেলে বঙ্কিম ও তপন একই বাড়ির পৃথক দুটি কক্ষে পরিবার নিয়ে বসবাস করতেন। দুই পরিবারের সদস্যসংখ্যা মোট নয়জন। বাড়ির বারান্দায় একটি এলইডি বাল্ব জ্বলছিল। এর মধ্যেই হঠাৎ বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে।

মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়। আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে তা নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতায় ঘরের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। একপর্যায়ে দুটি বসতঘর ও সংযুক্ত রান্নাঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে দুই পরিবারের দীর্ঘদিনের সঞ্চয়, আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ অর্থ, পোশাক ও শিক্ষার্থীদের বই-খাতাসহ মূল্যবান সামগ্রী নষ্ট হয়েছে। পরনের কাপড় ছাড়া প্রয়োজনীয় অনেক কিছুই অবশিষ্ট নেই বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

যে দিনে পরিবার দুটি বিজয়ার আনন্দে মেতে থাকার কথা ছিল, সেই দিনেই আগুনে সব হারিয়ে তাঁরা চরম দুর্ভোগে পড়েছেন। মাথা গোঁজার ঠাঁই, পোশাক ও নতুন করে জীবন শুরু করতে এখন তাঁদের আর্থিক সহায়তা প্রয়োজন।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
  বিষয়:   ডুমুরিয়া  অগ্নিকাণ্ড  দুর্গাপূজা  ক্ষতিগ্রস্ত 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত