উল্লাপাড়ায় দুর্গাপূজার নবমীর রাতে হিন্দু বাড়িতে হামলা, ১৫ লাখ টাকা চাদা দাবির অভিযোগ

উল্লাপাড়া প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শারদীয় দুর্গাপূজার মহানবমীর রাতে জমি কেনাবেচা নিয়ে বিরোধের জেরে এক হিন্দু পরিবারের বাড়িতে হামলা, গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের

2026-10-22T19:14:39+06:00
2026-10-22T19:14:39+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
উল্লাপাড়ায় দুর্গাপূজার নবমীর রাতে হিন্দু বাড়িতে হামলা, ১৫ লাখ টাকা চাদা দাবির অভিযোগ
উল্লাপাড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭:১৪ পিএম  
ছবি: যাযাদি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শারদীয় দুর্গাপূজার মহানবমীর রাতে জমি কেনাবেচা নিয়ে বিরোধের জেরে এক হিন্দু পরিবারের বাড়িতে হামলা, গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ সময় ১৫ লাখ টাকা চাদা দাবি করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী চঞ্চল কুমার সাহা। সাইফুল ইসলাম বাবলু, আসাদুল ইসলামসহ ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার বিষয়ে চঞ্চল কুমার সাহা উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া এলাকার বাসিন্দা চঞ্চল কুমার সাহার সঙ্গে সাইফুল ইসলাম বাবলু ও তার সহযোগী আসাদুল ইসলামের জমি কেনাবেচা নিয়ে বিরোধ চলছিল। জমি কেনার জন্য টাকা দাবি এবং জমি বিক্রির বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে চাপ প্রয়োগ ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন চঞ্চল কুমার সাহা।

লিখিত অভিযোগে বলা হয়, গত ২১ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে সাইফুল ইসলাম বাবলু, আসাদুল ইসলামসহ ১০ থেকে ১২ জন চঞ্চল কুমার সাহার বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চঞ্চল কুমার সাহার দাবি, গালিগালাজের একপর্যায়ে সাইফুল ইসলাম বাবলু তার কাছে ১৫ লাখ টাকা চাদা চান। দাবিকৃত টাকা না দিলে ক্ষতি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ভুক্তভোগী। পরিবারটি ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাইফুল ইসলাম বাবলুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
  বিষয়:   উল্লাপাড়া  দুর্গাপূজা  চাঁদা দাবির অভিযোগ  সিরাজগঞ্জ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত