সৈয়দপুরে এলপিজি’ গ্যাস বিক্রিতে অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠান মালিকের ৮ হাজার টাকা জরিমানা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাদেশ

নীলফামারীর সৈয়দপুরে শহরে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা এবং দৃশ্যমান

2026-10-22T17:49:11+06:00
2026-10-22T17:49:11+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সৈয়দপুরে এলপিজি’ গ্যাস বিক্রিতে অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠান মালিকের ৮ হাজার টাকা জরিমানা
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৫:৪৯ পিএম  
ছবি-যাযাদি
নীলফামারীর সৈয়দপুরে শহরে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা এবং দৃশ্যমান স্থানে মূল্য-তালিকা প্রদর্শন না করার অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা দু’টি প্রতিষ্ঠানের মালিকের নিকট থেকে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভোক্তা অধিকার রক্ষায় কঠোর অবস্থান, ন্যায্য মূল্যে পণ্য বিক্রিতে সচেতনতা বৃদ্ধি করতে বুধবার (২১ অক্টোবর) সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চালানোর সময় শহরের শেরে-ই বাংলা সড়কের এসএ ট্রেডিং প্রতিষ্ঠানে অনিয়ম ধরা পড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠান মালিকের ৫ হাজার টাকা ও একটি হার্ডওয়ার দোকানের মালিক আনোয়ারুল ইসলামের ৩ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় অভিযান পরিচালনাকারী টিমের সূত্র জানায়, এ অভিযান অব্যাহত থাকবে।
  বিষয়:   সৈয়দপুর  এলপিজি  গ্যাস 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত