মধুপুর বনে সেগুনগাছ কেটে জমি দখলের অভিযোগ

মধুপুর প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে ফুটবল খেলার মাঠ সংলগ্ন সেগুনবাগানের গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। দোখলা রেঞ্জের সদর বিটের অরণখোলা

2026-10-22T16:30:30+06:00
2026-10-22T16:30:30+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মধুপুর বনে সেগুনগাছ কেটে জমি দখলের অভিযোগ
মধুপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৪:৩০ পিএম  
ছবি: যাযাদি
টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে ফুটবল খেলার মাঠ সংলগ্ন সেগুনবাগানের গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। দোখলা রেঞ্জের সদর বিটের অরণখোলা ফুটবল মাঠের পাশের এলাকায় দিনে ও রাতে সুযোগ বুঝে গাছ কাটা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় বনসম্পদ ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ফুটবল খেলার মাঠকে কেন্দ্র করে বনের জমি দখলের উদ্দেশ্যে পাশের সেগুনগাছ কাটা হচ্ছে। দিনের বেলায়ও গাছ কাটার ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে বনাঞ্চলে বন বিভাগের নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।

অরণখোলা ফুটবল খেলা কমিটির সদস্য শাহরিয়ার জয় জানান, খেলা শুরু হওয়ার আগেই গাছ কাটা হয়েছিল। বন বিভাগের কর্মীরা কিছু গাছ জব্দ করে কার্যালয়ে নিয়ে গেছেন। মধুপুর বনাঞ্চলের বিট কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ওখানে কিছু গাছ চোরেরা কাটছে। গাছগুলো আমরা অফিসে নিয়েছি।

সদ্য যোগদান করা দোখলা রেঞ্জ কর্মকর্তা ফয়সাল মিয়া বলেন, বনের যেসব এলাকায় গাছ কাটার ঘটনা ঘটছে, সেসব স্থান সরেজমিনে পরিদর্শন করে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম বলেন, আমি বিষয়টি দেখতেছি। যারা এর সঙ্গে জড়িত, সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সেগুন কাঠের বাণিজ্যিক মূল্য থাকায় এ গাছের চাহিদা রয়েছে। তবে সরকারি বনভূমিতে অনুমতি ছাড়া গাছ কাটা বনসম্পদ সংরক্ষণ ও পরিবেশের জন্য ক্ষতিকর। অরণখোলা এলাকায় গাছ কেটে জমি দখলের অভিযোগের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে বের করা এবং অবৈধ গাছ কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
  বিষয়:   মধুপুর বন  সেগুনগাছ  বনভূমি দখল  টাঙ্গাইল 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত