পত্নীতলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর পত্নীতলায় ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি—কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্য সামনে রেখে এবং ‘পথ যেন হয় শান্তির,

2026-10-22T15:45:47+06:00
2026-10-22T15:45:47+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পত্নীতলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:৪৫ পিএম  
ছবি-যাযাদি
নওগাঁর পত্নীতলায় ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি—কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্য সামনে রেখে এবং ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই স্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে লিফলেট বিতরণ, আলোচনা সভা ও সড়ক দুর্ঘটনায় মরহুমা জাহানারা কাঞ্চনসহ সকল নিহতদের আত্মার শান্তি এবং নিসচা প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের শারীরিক সুস্থতা কামনায় দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নিরাপদ সড়ক চাই কর্মসূচি পালন করা হয়। উপজেলা সদর নজিপুর পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন নিসচার কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। 

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- নিসচা'র পত্নীতলা উপজেলা শাখার  সহসভাপতি মোর্শেদুল আলম, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল গফুর, দপ্তর সম্পাদক ইউনুছার রহমান, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, কার্যকরী সদস্য হেলাল উদ্দিন, রেন্টু কুমার মহন্ত। এ সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সদস্যবৃন্দ।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত