ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি বাসের ধাক্কায় নিহত ২

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর)

2026-10-22T15:13:24+06:00
2026-10-22T15:13:24+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি বাসের ধাক্কায় নিহত ২
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:১৩ পিএম  
ছবি-যাযাদি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন।নিহত দুজন হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মো. সাহানের ছেলে ইয়াসিন (২২) ও মোজাহারের ছেলে বাবলু (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটুরিয়া থেকে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাস বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঘিওরের মৌহালী গ্রাম থেকে বরংগাইল হাটের দিকে যাওয়া একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। গুরুতর আহত অপর যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। আহত অটোরিকশাচালককে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে সেলফি পরিবহনের চলাচল বন্ধসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, সেলফি পরিবহনের বেপরোয়া গতির কারণে এর আগেও একাধিক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
  বিষয়:   ঘিওর  ঢাকা-আরিচা  সেলফি 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত