পার্বতীপুরে আজেদা মা ও শিশু হাসপাতালের শুভ উদ্বোধন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

“নিরাপদ মাতৃত্ব, সুস্থ শিশু-আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে আজেদা মা ও শিশু হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে।আজ

2026-10-22T14:13:55+06:00
2026-10-22T14:13:55+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পার্বতীপুরে আজেদা মা ও শিশু হাসপাতালের শুভ উদ্বোধন
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ২:১৩ পিএম  
ছবি-যাযাদি
“নিরাপদ মাতৃত্ব, সুস্থ শিশু-আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের  পার্বতীপুরে আজেদা মা ও শিশু হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক।

আজেদা মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান তাহসিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি।

বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ এবং ইসলাম ক্লিনিক অ্যান্ড ডায়াবেটিক সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডা. মো. মোফাক্ষারুল ইসলাম।

অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. কামরুন নাহার কল্পনাসহ আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষ জানায়, মা ও শিশুর স্বাস্থ্যসেবায় মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়েছে।
  বিষয়:   পার্বতীপুর  আজেদা  হাসপাতাল 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত