প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১:৫৩ পিএম
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুরক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজশাহী থেকে বিমানযোগে তাঁকে ঢাকায় নেওয়া হয়।
সকাল ৮টা ৪৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর ছাড়েন মন্ত্রী। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন তাঁকে বিমানবন্দরে নিয়ে যান।
সংসদ সদস্য শফিকুল হক মিলন জানান, কয়েক দিন ধরে মন্ত্রীর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায় তাঁকে রক্ত দিতে হচ্ছিল। এ অবস্থায় রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে তাঁকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করে পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে মন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।