প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১:৫১ পিএম
ছবি-যাযাদি গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুলু মিয়া (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভাটি কাপাসিয়া দালালপাড়া এলাকায় মশিউরের দোকানের সামনে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুলু মিয়া ভাটি কাপাসিয়া গ্রামের মৃত মোজাম্মেল মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক ওজন ৩ দশমিক ৫ গ্রাম। এ সময় শাকিল মিয়া (২৩) নামে আরেক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, “ইয়াবা উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”